slider
মাধবপুরের সীমান্তবর্তী এলাকায় বিজিবির উদ্দ্যোগে শীতবস্ত্র বিতরণ

ত্রিপুরারী দেবনাথ তিপু, মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলার বহরা ও চৌমুহনী ইউনিয়নের সীমান্তবর্তী এলাকার ৫০ জন দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন। হবিগঞ্জ ব্যাটালিয়নের (৫৫ বিজিবি) উদ্যোগে রাজেন্দ্রপুর বিওপি এবং হরিনখোলা বিওপি মাঠে শুক্রবার বিকেলে ৫০ জন দুস্থ মানুষের মাঝে এগুলো বিতরণ করা হয়। শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনতলা কোম্পানী কমান্ডার (৫৫ ব্যাটালিয়ন) সুবেদার রফিক উদ্দিন,রাজেন্দ্রপুর বিওপি কমান্ডার নায়েক সুবেদার তারা মিয়া,হরিণখোলা বিওপি কমান্ডার হাবিলদার আঃ সামাদ,চৌমুহনী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মেম্বার আঃ শহীদ প্রমুখ।




