slider
মাদককে না বলুন হোমনার শিক্ষাঙ্গনে কর্মসূচি পালন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: প্রতিটি শিক্ষাঙ্গনে মাদককে না বলুন দৃঢ় প্রত্যয়ে শ্লোগান এবং প্রতিজ্ঞা। বিভিন্ন শিক্ষাঙ্গনে ১৪ জুলাই রোববার এক মিনিটের কর্মসূচি স্বতঃস্ফূর্ত ভাবে পালন করা হয়। কুমিল্লার হোমনা উপজেলার রামকৃষ্ণ পুর কামাল স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত মাদককে না বলুন কর্মসূচি উপলক্ষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন। মাদকের কারনে ক্ষতিকর দিকগুলো বিষয়ে তিনি শিক্ষার্থীদের সতর্ক করেন এবং পুরো পরিবার ও আত্মীয় স্বজনরা যেনো এসব থেকে দূর থাকে তাঁর জন্য আরো সচেতন থাকার আহবান জানান।
কর্মসূচিতে অন্যান্য শিক্ষক মন্ডলী উপস্থিত ছিলেন।




