slider

সালথায় লালন নবধারা সংগীত একাডেমির প্রতিষ্ঠাবার্ষিকী পালন 

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় লালন নবধারা সংগীত একাডেমির ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাতে উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে সালথা লালন নবধারা সংগীত একাডেমির সভাপতি বাবু বলরাম সরকারের বাড়িতে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। 
এ সময় গান পরিবেশন করেন প্রবীন বাউল শিল্পী, বাবু বলরাম সরকার, শিল্পী বিভূতি ভূষন সরকার, আবুল হোসেন বয়াতী, বাউল শিল্পী বাবলু খান, প্রল্লাদ কুমার শীল, সঞ্জয় কর, তানিয়া আক্তারসহ লালন নবধারা সংগীত একাডেমির শিশু শিল্পীবৃন্দ।
উক্ত সংগীত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সালথা লালন নবধারা সংগীত একাডেমির উপদেষ্টা ও সালথা মডেল প্রেসক্লাবের সভাপতি আবু নাসের হুসাইন, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ, লালন নবধারা সংগীত একাডেমির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জাহাঙ্গীর আলম শাহজাহান, সহসভাপতি মোঃ আনিচুর রহমান প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button