sliderস্থানিয়

সাভারে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ‘A+ সংবর্ধনা’

সোহেল রানা,সাভার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তর শাখার উদ্যোগে চলতি বছরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান উপলক্ষে ‘A+ সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) সকালে সাভারের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে মোট ৫১৩ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

ঢাকা জেলা উত্তর ছাত্রশিবিরের সভাপতি আলমগীর হোসেন রাকিবের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি সাইফুদ্দিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস. এম. ফরহাদ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. ফরহাদ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর। মেধা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তুলে দেশ ও জাতির সেবায় আত্মনিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডা. জুলফিকার আলী। বিশেষ বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ঢাকা জেলা উত্তরের অন্যান্য নেতৃবৃন্দ।

সভাপতির বক্তব্যে আলমগীর হোসেন রাকিব বলেন, “শিক্ষার্থীদের মেধা ও কৃতিত্বের স্বীকৃতি দেওয়া এবং তাদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন।”

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button