sliderস্থানিয়

কটিয়াদীতে ইয়াবাসহ গ্রেপ্তার ১

রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪পিস ইয়াবা সহ একজনকে গ্রেফতার করেছে কটিয়াদী থানা পুলিশ।

৫ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত প্রায় একটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী থানা পুলিশ উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা খন্দকার বাড়ি জামে মসজিদ সংলগ্ন মুদি দোকান থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ হক মিয়া (৫২) নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হক মিয়া উপজেলার বনগ্রাম ইউনিয়নের নদনা গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় গ্রেফতারকৃত হক মিয়া দীর্ঘদিন ধরে মুদি ব্যবসার আড়ালে, মাদক বিক্রি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। পুলিশ গোপন সূত্রে তথ্য নিয়ে জানতে পারেন হক মিয়া দোকানে বসেই, বিভিন্ন কৌশল নিয়ে মাদক বিক্রি করছেন। পরে শনিবার গভীর রাতে সেখানে এক অভিযানে পুলিশ হক মিয়াকে আটক করে এবং তার শরীরের বিভিন্ন জায়গা তল্লাশি করে মাথার টুপির ভিতর একটি ছোট প্যাকেটের মত কাগজে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট পেয়ে তাকে গ্রেফতার করে।

কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃত হক মিয়ার, মুদি দোকানটি ছিল, মাদক ব্যবসার গোপন আস্তানা। তিনি কৌশলে মাথার টুপির ভিতরে ইয়াবা রেখে বিক্রি করতেন বলে পুলিশের নিকট তথ্য ছিল।পরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ এই অভিযান চালিয়ে তাকে ইয়াবার ট্যাবলেট সহ গ্রেফতার করে।

বর্তমানে হক মিয়ার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করা হয়েছে এবং তাকে দ্রুত আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button