sliderস্থানিয়

কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মিজানুর রহমান, শেরপুর প্রতিনিধি: কৃষকদের সময় মতো নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলার সার্বিক কৃষি পরিস্থিতি ও সারের সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের স্টক রেজিস্টার, সারের বর্তমান মজুত এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় নিবিড়ভাবে যাচাই করেন। একই সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি হচ্ছে কি না,সে বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা যাবে না। পাশাপাশি কোনো কৃষক যাতে সার কিনতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের ন্যায্য অধিকার ও উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button