মহান বিজয় দিবস উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

গাইবান্ধা প্রতিনিধি : মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব প্রকৌশলী মনোয়ার হোসেন চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মঃ সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান, মাননীয় সংসদ সদস্য’র পত্নী নার্গিস সুলতানা চৌধুরী,উপজেলা পরিষদ চেয়ারম্যানের পত্নী দিলরুবা আক্তার,উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদ,সহকারী কমিশনার ভূমি তরিকুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ-রেজা-ই মাহমুদ,উপজেলা প্রকৌশলী আব্দুল লতিফ,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শাহালম পারভেজ,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম,অফিসার ইনচার্জ ইজার উদ্দিন,উপজেলা সিনিয়র মস্যৎ কর্মকর্তা ইমরান হোসেন চৌধুরী,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার এনামুল হক,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রমজান আলী সরকার,উপজেলা খাদ্য কর্মকর্তা স্বপন কুমার দে,অফিসার ইনচার্জ তদন্ত দেওয়ান মোস্তাফিজ,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,মাননীয় সংসদ সদস্য’র সমন্বকারী কৃষিবিদ আব্দুল্লাহ হাসান চৌধুরী লিটন, উপজেলা যুবলীগের সভাপতি তাহেদুল ইসলাম রকেট, উপজেলা সহকারী শিক্ষা অফিসার বৃন্দ,আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




