Uncategorized
তেওতা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বাদল আর নেই

মঙ্গলবার বিকাল ৫টার সময় মানিকগঞ্জ সদর হাসপালে হৃদক্রিয়া বন্ধ হয়ে ইন্তিকাল তিনি করেছে। ইন্নালিল্লাহি ওয়া…….. রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৬৩ বছর। মৃত্যকালে তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরের দিকে হঠাৎ বুকে ব্যাথা অনুভব করলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে বিকাল ৫টার দিকে হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তিনি দীর্ঘদিন ধরে হৃদ রোগে ভুগছিলেন।
তেওতা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আব্দুল কাদের জানান, তিনি তেওতা ইউনিয়নের চার বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তার মৃত্যুতে এ অঞ্চলের মানুষের এক জন অভিভাবক হারাল। তবে এখনও তার নামাজের জানাযা কখন হবে তা সিদ্ধান্ত হয়নি। পারিবারিকভাবে সিদ্ধান্ত নিয়ে পরে জানানো হবে বলেও তিনি জানান।




