sliderস্থানিয়

মজুদ ও বেশী দামে সার বিক্রি করায় ব্যবসায়ীকে জরিমানা

কাউছার আহমেদ, দৌলতপুর প্রতিনিধি: বেশি দামে সার বিক্রি করার অপরাধে দৌলতপুর উপজেলার জিয়নপুর ইউনিয়নের আমতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১ টার দিকে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিয়ান নুরেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফে আল মুঈজ,ওয়ার্ড মেম্বার সুবুর মিয়া উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, বুধবার সকালে বেশি দামে সার বিক্রি ও মজুদ আছে এমন গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে উপজেলার জিয়নপুর ইউনিয়নের মেসার্স হাবিব ষ্টোর মালিক মো. বকুল শেখকে বেশি দামে সার বিক্রি ও মজুদ রাখার অপরাধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২(৩) এর ১ ও ২ ধারা মোতায়েন ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন- সারের বাজারের ওপর কঠোর নজর রাখা হচ্ছে। বেশি দামে বিক্রি ও মজুত রাখার তথ্য পেলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button