Uncategorized

ভারতে মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়ালো

নভেল করোনাভাইরাসে দিশেহারা সময় পার করতে থাকা ভারতে সেপ্টেম্বর শেষ হওয়ার আগেই মৃতের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়ে গেল। আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডওমিটারের হিসাব অনুযায়ী, বুধবার সকাল আটটা পর্যন্ত দেশটিতে ৯০ হাজার ২১ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে।
পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৫৬ লাখ ৪০ হাজার ৪৯৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৫ লাখ ৮১ হাজার ৮২০ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৭০ লাখ ৯৭ হাজার ৯৩৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ৫ হাজার ৪৭১ জন। সুস্থ ৪৩ লাখ ৪৬ হাজার ১১০ জন।
ব্রাজিলে ১ লাখ ৩৮ হাজার ১৬৯ জনের প্রাণ গেছে কভিড-১৯ রোগে। দেশটিতে মোট আক্রান্ত ৪৫ লাখ ৯৫ হাজার ৩৩৫ জন।
করোনা ‘প্রতিরোধী’ ভ্যাকসিন অনুমোদনের ঘোষণা দেয়া রাশিয়ায় এখন পর্যন্ত ১১ লাখ ১৫ হাজার ৮১০ জন রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন ১৯ হাজার ৬৪৯ জন।
সেই ডিসেম্বরে চীন থেকে ছড়িয়ে পড়া রোগটিতে গোটা পৃথিবীতে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৭ লাখ ৭১ হাজার ৪৪১ জনে। সুস্থ ২ কোটি ৩৩ লাখ ৮৬ হাজার ৭১৪ জন।
বিপরীতে মারা গেছেন ৯ লাখ ৭৫ হাজার ৩১৫ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button