Uncategorized
মুন্সিগঞ্জে সোনালী ব্যাংকের ৮ কর্মকর্তার ৬ জনই করোনা আক্রান্ত

সোনালী ব্যাংকের মুন্সীগঞ্জের সুখবাসপুর শাখার ৮ কর্মকর্তার মধ্যে ৬ জনেরই করোনা শনাক্ত হয়েছে। এ কারণে সাময়িকভাবে ব্যাংক বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোনালি ব্যাংকের সুখবাসপুর শাখার ব্যবস্থাপক জাকির হোসেন জানান, একজন সিনিয়র অফিসার এবং পাঁচজন অফিসার অসুস্থ হলে তাদের নমুনা পরীক্ষার জন্য সংগ্রহ করা হয়। বৃহস্পতিবারের রিপোর্টে তাদের সকলেরই করোনা শনাক্ত হয়। তাই ৬ কর্মকর্তাকে ছুটি দেয়া হয়েছে এবং এ কারণে মুন্সীগঞ্জের সিপাহিপাড়াস্থ সোনালি ব্যাংকের সুখবাসপুর শাখা রোববার থেকে সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।


