Uncategorized

ভারতে করোনায় মৃত্যু ৪০ হাজার ছাড়ালো

ভারতে করোনাভাইরাসে (কভিড-১৯) মৃতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। শনাক্ত ছাড়িয়ে গেছে সাড়ে ১৯ লাখের গণ্ডি। টানা আট দিন প্রতিদিন শনাক্ত হয়েছে ৫০ হাজারের বেশি।
বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৫৬ হাজার ২৮২ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৯০৪ জনের।
এ নিয়ে ভারতে মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৪ হাজার ৫৩৬ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪০ হাজার ৬৯৯ জন।
এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাজ্য মহারাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪ লাখ ৬৮ হাজার ২৬৫ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ হাজার ৪৭৬ জন। তারপরেই রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, দিল্লি ও উত্তরপ্রদেশ।
ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের এপিডেমিয়োলজি অ্যান্ড কমিউনিকেবল ডিজিজ ডিভিশনের প্রধান ডা. ললিত কান্ত বলেছেন, ‘ভারতে করোনা সংক্রমণের গ্রাফ এখনো সোজা লাইন ধরে ওপরে উঠছে। যখন করোনা গ্রাফ নিম্নমুখী হবে, তখন এই করোনার দ্বিতীয় হানা দেখা যেতে পারে।’
তার মতে, দিল্লিতে মনে হচ্ছে যে করোনা গ্রাফ শীর্ষের কাছাকাছি এসে গিয়েছে। এবার এই গ্রাফ নিম্নমুখী হতে পারে। তবে এখনো রাজধানীতে পাঁচজনের মধ্যে চারজনেরই করোনা হয়নি। অর্থাৎ এদের করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। সেই কারণেই করোনার দ্বিতীয় হানার কথা উড়িয়ে দেওয়া যায় না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button