Uncategorized

ভারতের অর্থায়নে ৭টি মন্দির নির্মাণের ঘোষণা

সংবাদদাতা, জামালপুর: জামালপুরের ইসলামপুরে ভারতের অর্থায়নে সাতটি মন্দির নির্মাণের ঘোষণা দিলেন জামালপুর ৩১৮ সংরক্ষিত আসনের এমপি মাহ্জাবিন খালেদ। তবে শুধু মন্দির নয় চারটি মসজিদও নির্মাণ করা হবে।
তিনি শনিবার ভারত সরকারের অনুদানে ইসলামপুরের শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউর মন্দ্রির পুনঃনির্মাণ কাজের ভিত্তিপ্রস্তুর স্থাপন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।
মাহ্জাবিন খালেদ বলেন, বাংলাদেশের টাকায় নির্মাণের অনেক চেষ্টা করে সম্ভব না হওয়ায় ভারত সরকারের শরণাপন্ন হয়েছি। ভারত সরকার আমাকে কথা দিয়েছে যতগুলো মন্দিরের প্রয়োজন তা সব দেয়া হবে।
তিনি বলেন, ভারতের সাথে আমার পারিবারিক ও ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। তারা সব সময় আমাদের পাশে ছিলেন এখনও আছে। আমার বাবা মেজর জেনারেল খালেদ মোশাররফ ভারতের আগরতলা থেকেই স্বাধীনতা যুদ্ধ করেছেন। যুদ্ধ আহত হওয়ার পর তাকে ভারতের হাসপাতালেই চিকিৎসা করে সুস্থ করা হয়। আমি ভারতে লেখাপড়া করেছি। সেখানে আমার অনেক বন্ধ-বান্ধব রয়েছে। বর্তমানের পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় বাংলাদেশের জন্য ভারতের কাছ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড করার বাড়তি সুযোগ পেয়েছি। তাই শুধু একটি দু’টি কেন অল্প সময়ের মধ্যে ইসলামপুরের সবগুলো মন্দির নির্মাণ করা হবে।
রাধাগোবিন্দ জিউর মন্দির কমিটি এ আলোচনা সভার আয়োজন করে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি কার্তিক চন্ত্র দত্তের সভাপতিত্বে অনষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অমূল্য রতন পাল, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র কর্মকার মন্দিরের সাধারণ সম্পাদক তাপস চন্দ্র সেন, সাংগঠনিক সম্পাদক রতন চন্দ্র দত্ত প্রমুখ।
বক্তারা বলেন, মন্দিরের ৮২ শতাংশ জমির মধ্যে অধিকাংশই বেদখলে রয়েছে। ১৯০০ সালের গোড়ার দিকে মানিক দাস নামে এক হিন্দু দানবীর পৌর এলাকা প্রাণকেন্দ্রে ৮২ শতাংশ জমির উপর মন্দিরটি নির্মাণ করেন। বর্তমানে ভারত সরকার মন্দিরটি পুনঃনির্মাণের জন্য ৪১ লাখ ৫২ হাজার ৩৮২ টাকা বরাদ্দ দিয়েছে বলে জানা গেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button