slider

কেরানীগঞ্জে কেমিক্যাল কারখানায় বিস্ফোরণে নিহত ৫

মোঃ মাসুদ,কেরানীগঞ্জ প্রতিনিধি : ঢাকা জেলার কেরানীগঞ্জে মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদারবাগ এলাকায় ভোর রাতে ক্যামিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫ জন নিহত হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় আছেন ৩ জন।

গতকাল (সোমবার) দিবাগত রাত পৌনে চার টায় হাজী আবুল হাসনাতের মালিকানাধীন স্বাদ গ্লাস এন্ড পলিমার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে ১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকান্ডে নিহতরা হলেন, মিনা বেগম (২৩), মোসা. ইশা (১৫), সোহাগ (২৬ ), দেড় বছরের শিশু তায়েবা মনি ও জেসমিন আক্তার (৩৫) , এসময় ৩ জনকে গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় । আহতরা হলেন, কেমিক্যাল কারখানার ম্যানেজার হানিফ মিয়া(৫৭),তার স্ত্রী পারুল বেগম(৫৪) ও নিহত সোহাগের মেয়ে তানহা (৪)।

জেসমিন স্বামী ইয়াসীন মুসিগঞ্জ জেলার লৌহজং থানার হলুদিয়া গ্রামের বাসিন্দা আর সোহাগ ঢাকার গেন্ডারিয়ার বাসিন্দা বলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া। আহতদের শেখ হাসিনা প্লাস্টিক বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪ ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ৭ টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং কারখানার ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত হয়েছে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

এ ঘটনায় ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনা স্থল পরিদর্শন করেছেন। এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের পক্ষ থেকে নিহত সকল পরিবারকে ২৫ হাজার টাকা ও আহতদের ১৫ হাজার টাকা প্রদান করেন।

কারখানা পাশে তিনতলা বিল্ডিং এর মালিক জানান, আমরা গভীর রাতে বিকট শব্দে জেগে যাই পরাপর কয়েকটি শব্দ হয় পরে দেখি পাশের একটি বাড়িতে আগুন জ্বলছে। আগুনের সাথে ধোয়ায় চোখ পুড়ে যাচ্ছিল, তবে এখানে এটা কেমিক্যাল কারখানা আমরা আগে জানতাম না। তারাও কখনো জানায় নি। আমার বিল্ডিং এর উপরে পানির ট্যাংকি ও প্লাস্টিকের পাইপ পুড়ে মুছড়ে গেছে। পরে নিজের বিল্ডং এ কোন ভাবে আগুন না আসে সেজন্য আমি ও আমার মেয়ে আগুন এর পাশে বিল্ডিংয়ের সাইটে পানি দিয়েছি। মহান আল্লাহ আমাদের এবিপদ থেকে রক্ষা করেছে এবং ফায়ার সার্ভিসের টিমও অল্প সময়ের মধ্যে এসে পরেছিলো ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button