শিক্ষা

বেরোবির মেধাবী শিক্ষার্থী আউয়াল বাঁচতে চায়

বেরোবি প্রতিনিধি:বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) পদার্থ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের মেধাবী শিক্ষার্থী আব্দুল আউয়াল। অন্যসব সহপাঠীদের মতো ক্যাম্পাস দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু আউয়াল জটিল রোগ ‘সেমিনোমা’ ক্যান্সারে আক্রান্ত।
চিকিৎসকরা জানিয়েছেন, ‘আউয়াল সেমিনোমা ক্যান্সারে আক্রান্ত। তার উন্নত চিকিৎসা দরকার যা দেশে সম্ভব না। এজন্য প্রায় ৬ থেকে ৮ লক্ষ টাকা প্রয়োজন। উন্নত চিকিৎসা হলে আওয়াল স্বাভাবিক জীবনে ফিরে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।
আউয়ালের বড় ভাই আব্দুল আলিম জানান, ‘কিছুদিন আগে আউয়ালের মূত্রনালিতে টিউমার হলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অপারেশন করানো হয়। পরে বায়োপসি রিপোর্টে তার সেমিনোমা ক্যান্সার (প্রোষ্ট্রেট ক্যান্সার) ধরা পরে। ডাক্তাররা বলছেন তার দ্রæত চিকিৎসা প্রয়োজন। আর এতগুলো টাকা আমাদের পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এসময় কান্না জড়িত কন্ঠে আউয়ালের বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনসহ সকলের কাছে সাহায্যের আবেদন করেন।
আওয়াল পৃথিবীর আলো-বাতাসে সুস্থভাবে বাঁচতে চায়। পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের খারিজা কাটনহাড়ি গ্রামের রফিক আলীর ছেলে আব্দুল আউয়াল।

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তবানদের একটু সাহায্যই পারে আউয়ালের জীবন প্রদীপ জ¦ালিয়ে রাখতে।
যোগাযোগের ঠিকানা-
ব্যাংক হিসাব: আব্দুল আলিম, পঞ্চগড়, বোদা, সোনালি ব্যাংক/ঝই-১০০০২০৩৭৬
বিকাশ নম্বর: ০১৭২৩৯৯৪৯৭৪ (আব্দুল আউয়াল)
ডাচ-বাংলা: ০১৭২৩৯৯৪৯৭৪০ (আব্দুল আউয়াল)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button