শিক্ষা

বেরোবিতে ‘গবেষণায় তত্ত্বীয় কাঠামোর ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজনে ‘গবেষণায় তত্ত¡ীয় কাঠামোর ব্যবহার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-০২ এর ভার্চুয়াল ক্লাস রুমে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের ২৫তম সেমিনারটি সঞ্চালনা করেন রিসার্চ ইনস্টিটিউটের অফিসার মেহজাবীন ইলাহী।সেমিনাটিতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যায়ন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর সাবের আহমেদ চৌধুরী। প্রধান আলোচক তাঁর আলোচনায় গবেষণায় তত্ত¡ীয় কাঠামোর ব্যবহার সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন এবং সেমিনারে অংশগ্রহণকারী রিসার্চ ফেলোসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ভিন ভিন্নœ প্রশ্নের উত্তর দেন ।
ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজিত সেমিনারের আনুষ্ঠানিক উদ্বোধনকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট এর পরিচালক প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বলেন, অধিক জ্ঞান চর্চার কোন বিকল্প নেই।
ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউটের আয়োজিত সেমিনারটিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ইন্সটিটিউট এর রিসার্চ ফেলো, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী এবং ইন্সটিটিউট এর কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button