উপমহাদেশশিরোনাম

বিয়ে করছেন রাহুল গান্ধী, পাত্রী কে?

ভারতীয় কংগ্রেসের সহ-সভাপতি রাহুল গান্ধী শিগগিরই বিয়ে করতে যাচ্ছেন! পাত্রী উত্তরপ্রদেশের উচ্চশিক্ষিতা এক ব্রাহ্মণকন্যা। পাত্রী পছন্দ করেছেন স্বয়ং রাহুলের মা সনিয়া গান্ধী। এমনই খবর ভারতের সামাজিক মাধ্যমের।
শোনা যাচ্ছে, ৪৬ বছরের রাহুলের বিয়ে অগস্টের মাঝামাঝি। পাত্রী যে-ই বেছে থাকুন, ছেলের জন্য সেই মেয়ে নাকি সনিয়া গান্ধীর সাংঘাতিক পছন্দ। পাত্রী ব্রাহ্মণ নাকি পরিবারের মেয়ে। তিনি রাজীব গান্ধীর ঘনিষ্ঠ আমলাদের একজনের পরিবারের মেয়ে বলে ইন্টারনেটে দাবি করা হয়েছে।
এই খবর চাউর হতেই বিরোধীরা নেমে পড়েছে ময়দানে। রাহুলকে ‘‘বুদ্ধু’’ বলে মন্তব্য করে বিজেপি এমপি সুব্রহ্মণ্যম স্বামী টুইট করেছেন, ‘‘সূত্র থেকে শুনলাম, উত্তরপ্রদেশ নির্বাচনের জন্য বুদ্ধু নাকি উত্তরপ্রদেশের এক ব্রাহ্মণকন্যাকে বিয়ে করতে চলেছেন। আর একটি মরিয়া স্টান্ট?’’
যদিও কংগ্রেসের তরফে রাহুলের বিয়ের খবরকে ‘‘স্রেফ গুজব’’ বলে নস্যাৎ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button