খেলা
বিশ্বকাপ ফুটবল : রেকর্ড গড়ল ইরান
২০১৮ সালে রাশিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপের বাছাই পর্বে টানা এক হাজার ৬৩ মিনিট গোল না খেয়ে রেকর্ড করেছে ইরানের জাতীয় ফুটবল দল। বিশ্বকাপ-২০১৮’র ব্যবস্থাপনা কর্তৃপক্ষের টুইটারে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার বাছাই পর্বে দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হয়েছিল ইরান। ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।
ইরানের জাতীয় ফুটবল দল এরই মধ্যে বিশ্বকাপ-২০১৮’র টিকিট নিশ্চিত করেছে। ইরান বাছাই পর্বে নয়টি ম্যাচ খেলে ছয়টিতে জিতেছে এবং তিনটিতে ড্র করেছে। সাত ম্যাচে ইরানি টিম গোল করেছে মোট আটটি।
তবে কোন গোল খায়নি। ইরানি দল বর্তমানে তাদের গ্রুপে শীর্ষে অবস্থান করছে। ২০১৮ সালের ১৪ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত রাশিয়ায় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।




