খেলা

বিশ্বকাপ ফাইনালে কারা থাকছেন আম্পায়ারের দায়িত্বে?

পর্দা নামছে ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপের।নানা নাটকীয়তা আর ধুন্ধুমার লড়াইয়ে এক মাসের বেশী সময় ধরে চলা গ্রেটেস্ট শো শেষ হচ্ছে রোববার (১৪ জুলাই)। আগামী রোববার লর্ডসে হবে শিরোপার লড়াই, যেখানে প্রথমবার চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। এই ম্যাচের জন্য শুক্রবার চূড়ান্ত হলো আম্পায়ারদের নাম। আম্পায়ারদের জন্য এবারের বিশ্বকাপ ছিলো অম্লমধুর। বেশকিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে সমালোচনার শিকার হতে হয়েছে আইসিসিকে।
এর আগে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে অসাধারণ ইনিংস খেলা জেসন রয়কে সম্পূর্ণ ভুল ও অযৌক্তিক এক আউট দেয়ায় বেশ সমালোচনার মুখে পড়েন লঙ্কান আর্ম্পায়ার কুমার ধর্মসেনা।তবুও ফাইনালে থাকছেন ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার সেমিফাইনালে দায়িত্ব পালন করা দুই অন-ফিল্ড আম্পায়ার।শ্রীলঙ্কার কুমার ধর্মসেনা ও দক্ষিণ আফ্রিকার মারাইস এরাসমুস সামলাবেন মাঠ। অস্ট্রেলিয়ান রড টাকার বসবেন থার্ড আম্পায়ারের চেয়ারে। চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন পাকিস্তানের আলিম দার।
দ্বিতীয় সেমিফাইনালের মতো শিরোপা নির্ধারণী লড়াইয়েরও ম্যাচ রেফারি শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে। ফাইনালে চূড়ান্ত হওয়া অফিসিয়ালদের সবাই দুই সেমিফাইনালের একটির দায়িত্বে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button