খেলাশিরোনাম

রোগীদের বাড়ি বাড়ি ঔষধ পৌঁছে দিচ্ছেন যে ক্রিকেটার

করোনায় খেলা বন্ধ। এই সময়টা তাই বসে কাটাতে চান না ইংল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক হিদার নাইট। নেমে পড়েছেন মানবসেবায়। এখন নিয়মিত ফার্মেসি থেকে রোগীদের বাড়ি বাড়ি ঔষধ পৌঁছে দিচ্ছেন তিনি।
নতুন করোনাভাইরাস কোভিড-১৯ এর ছোবলে যুক্তরাজ্য জুড়ে আক্রান্ত হয়েছেন ১৭ হাজারের বেশি মানুষ। মৃতের সংখ্যা ছাড়িয়েছে হাজারের কোটা। এমন অবস্থায় প্রচুর স্বাস্থ্যকর্মী দরকার সরকারের। জাতীয় স্বাস্থ্য সেবা (এনএইচএস) বিভাগ তাই আড়াই লক্ষ স্বেচ্ছাসেবী চেয়ে আকুতি জানিয়েছে।
সেই ডাকে সাড়া দিয়ে নাইট যোগ দিচ্ছেন মানুষের সেবায়। এনএইচএসের স্বেচ্ছাসেবীরা ফার্মেসি থেকে ঔষধ রোগীদের বাড়ি পৌঁছে দেওয়া, আক্রান্তদের বাড়ি থেকে হাসপাতালে আনা-নেওয়া, আইসোলেশনে থাকা ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ রক্ষা- এসব কাজ করবেন।
এনএইচএসের আহ্বানের পর পাঁচ লাখ মানুষ স্বেচ্ছাসেবী হতে ইচ্ছা প্রকাশ করে সাড়া দিয়েছেন। তাদের একজন নাইট। কদিন আগে অস্ট্রেলিয়ায় নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে এসে ব্রিস্টল শহরে প্রেমিকের সঙ্গে বসবাস করছেন তিনি।
ইংলিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে নাইট বলেছেন, সময়টা ফাঁকা থাকায় মানুষের সেবায় যোগ দিতে চেয়েছেন তিনি, ‘এখন খেলা নেই, অনুশীলন নেই, অবসর সময় আছে। এই সময়টা তাই কাজে লাগাতে চাইছি। আমার ভাই ও তার প্রেমিকা ডাক্তার। আমার কিছু বন্ধুও আছেন এনএইচএসে। আমি জানি কতটা ধকল যাচ্ছে তাদের উপর।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button