Uncategorized

বাঘাইছড়ি ইউএনওর দেয়া ঔষধ পেয়ে কাঁদলেন রিক্সা চালক নুর হোসেন

ওমর ফারুক সুমন : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাহি অফিসার মোঃ আহসান হাবিব জিতুর বিনামূল্যে দেয়া ঔষধ পেয়ে কাঁদলেন হতদরিদ্র রিক্সা চালক নুর হোসেন। অসুস্থ্য স্ত্রীর জন্য টাকার অভাবে ঔষধ কিনতে না পেরে উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতুর দারস্থ্য হন হতদরিদ্র নুর হোসেন। পেশায় একজন রিক্সা চালক সামন্য উপার্জনে অসুস্থ্য স্ত্রীর জন্য ঔষধ কিনার সামর্থ নেই তার উপায়ন্তর না পেয়ে ছুটে জান ইউএনও অফিসে আন্তরিকতার সাথে সব কথা সুনে প্রয়োজনীয় সব ঔষধ কিনে দেয়ার আশ্বাস প্রদান করেন এবং ব্যাবস্থা পত্র দেখে প্রয়োজনীয় সব ঔষধ কিনে দিতে স্থানীয় সংবাদ কর্মী ওমর ফারুক সুমনকে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার আহসান হাবিব জিতু । ২৭ জুলাই বিকাল ৫ ঘটিকায় নুরহোসেনকে ডেকে চৌমুহনী রাজা ফার্মেসি থেকে সব ঔষধ কিনে রিক্সা চালক নুর হোসেনের হাতে দিতেই সে কেদেঁ ফেলেন এবং ইউএনওর জন্য দোয়া করতে থাকেন এতে ফার্মেসি মালিক ও উপস্থিত সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। এসময় নুর হোসেন বলেন প্রায় ৭ দিন টাকার অভাবে আমার স্ত্রীর জন্য কোন ঔষধ কিনতে পারিনি আজ ইউএনও স্যারের কাছে গিয়ে ঔষধ কিনার জন্য টাকা চাইছিলাম স্যার সব ঔষধ কিনে দিয়েছেন। আমার স্ত্রীরির জীবন বাঁচিয়েছেন আমি স্যারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবো। উল্লেখ্য যে ইতো পূর্বে আরো অনেক অসহায় পরিবারের জন্য বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার ঔষধ সহ নগদ অর্থ, সেলাই মেশিন, বিশ্ব বিদ্যালয়, স্কুল কলেজে ভর্তি, পড়াশোনার দায়িত্বও নিয়েছেন অনেক অসহায় ছাত্র ছাত্রীর যা পুরো উপজেলায় প্রশংসা কুড়িয়েছে। একজন উপজেলা নির্বাহী অফিসার দেখিয়ে দিলেন সরকারী দায়িত্ব পালনের পাশাপাশি কিভাবে একজন মানবিক মানুষ হয়ে উঠা যায়। বাঘাইছড়ি বাসীর এখন একটাই দাবী এমন মানবিক অফিসার বার বার ফিরে আসুক বাঘাইছড়ির বুকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button