Uncategorized
বাঘাইছড়িতে ১৫০ ধর্মীয় প্রতিষ্টান ও আজীবন সদস্যদের মাঝে রেডক্রিসেন্ট সোসাইটির সহযোগীতা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় হিন্দু, মুসলিম,বৌদ্ধ, খৃষ্টানদের ১৫০ ধর্মীয় প্রতিষ্টানের মধ্যে ৩৫০ টি প্লাস্টিক পাটি ও রেড ক্রিসেন্ট এর ৫০ জন আজীবন সদস্যের মধ্যে ত্রান সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙ্গামাটি শাখা। ৩১ সেপ্টেম্বর সোমবার সকাল ১০ ঘটিকায় বিভিন্ন প্রতিষ্টানের ধর্মীয় প্রধান গন সহ আজীবন সদস্যদের মাঝে জেলা পরিষদ বিশ্রামাঘার প্রাঙ্গনে এসব সামগ্রী বিতরন করেছেন প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আহসান হাবিব জিতু। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সহ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ও উপজেলা নেতৃবৃন্দ মোঃ আলী হোসেন, দীলিপ কুমার দাশ, হাজী আঃশুক্কুর মিঞা, গিয়াশ উদ্দিন মামুনসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন উপস্হিত ছিলেন।




