Uncategorized

ফেনীতে রোটারির উদ্যোগে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ

ফেনী প্রতিনিধি : আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংগঠন রোটারির ১১৭ বছর উদযাপন উপলক্ষে বাংলাদেশে রোটারির ২টি ডিস্ট্রিক্ট ৩২৮১ ও ৩২৮২ এর মাল্টিডিস্ট্রিক্ট চলমান সার্ভিস প্রজেক্ট এর আওতায় ফেনীতে বৃক্ষরোপণ ও মাস্ক বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার প্রথম ধাপে ফেনী গার্লস ক্যাডেট কলেজে রোটারির উদ্যোগে এসব বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের প্রিন্সিপাল মো. তোফাজ্জল হোসেন, ডিস্ট্রিক্ট ৩২৮১-এর এসিস্ট্যান্ট গভর্নর পিপি মো. তোফাজ্জল হোসেন পাটোয়ারী হিমু, ডিস্ট্রিক্ট ৩২৮২-এর সেক্রেটারি পিপি জালাল উদ্দিন বাবলু, এডিশনাল ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর পিপি সাইদুল মিল্লাত মুক্তা। রোটারি ক্লাব ফেনী অপূর্ব-এর প্রেসিডেন্ট শহীদ উল্যাহ সেক্রেটারি শাহ আলম ভূঁইয়া, ডাইরেক্টর সেকান্দার বাদশা, ফেনী সেন্ট্রাল-এর প্রেসিডেন্ট ইলেক্ট অমল কান্তি, ফেনী সিটি ডাইরেক্টর শাহ কামরুজ্জামান ভূঁইয়া ও রোটার‍্যাক্ট ক্লাব ফেনী অপূর্ব সার্জেন্ট মিনহাজুল হক ইমনসহ কলেজের কর্মকর্তা বৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button