
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: শিবগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বিনোদপুর খাসেরহাট বাজারে এ সংঘর্ষ হয়। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
এর আগে বুধবার কালীগঞ্জ বাজারে ইসমাইল মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল খেলা চলাকালে দুই খেলোয়াড়ের ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে বিরোধের সূত্রপাত হয়। পরে এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে এরাদতটোলা বাজারে এক যুবককে মারধর করা হয়।
এর জের ধরে সন্ধ্যায় চাঁদশিকারি গ্রামের সঙ্গে এরাদতটোলা ও পাকাটোলা গ্রামের লোকজনের সংঘর্ষ বাধে। এতে বিনোদপুর ইউনিয়নের কামাত গ্রামের কামাল আলীর ছেলে ভ্যানচালক মো. কাওসার (১৭), একই ইউনিয়নের চাঁদশিকারী গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. নাঈম (১৯),আহত হন। তারা বর্তমানে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মতিউর রহমান জানান, ফুটবল খেলা কে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ককটেল বিস্ফোরণ হয় কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত আছে। কোন মামলা হয়নি।কেউ আটক হয়নি।অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।




