sliderস্থানিয়

বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি: বাউল শিল্পী আবুল সরকার কর্তৃক পবিত্র কুরআন ও মহান আল্লাহ রাব্বুল আলামিনের শানে কটুক্তির প্রতিবাদে ইমাম ও ওলামা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা ১২ টায় ঠাকুরগাঁও মডেল মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়।

এরপর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার পবিত্র কুরআন ও আল্লাহ রাব্বুল আলামিনকে অবমাননা করে ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ে গভীর আঘাত করেছেন। এ ধরনের ধর্মবিদ্বেষী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে আবুল সরকারের গ্রেফতার এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর করার দাবি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button