খেলা

বল হাতেও ইংলিশদের ত্রাতা মইন আলী

ব্যাটের পর বল হাতেও ইংল্যান্ডকে স্বস্তি এনে দিয়েছেন অলরাউন্ডার মইন আলী। তার ৪ উইকেট দখলের সুবাদে লর্ডস টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকাকে ৩৬১ রানে অল আউট করে ৯৭ রানের লিড পেয়েছে স্বাগতিকরা। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে চা বিরতির আগ পর্যন্ত দুই ওপেনার সেই লিড বাড়িয়ে ১৫৬ রানে নিয়ে গেছেন।
প্রথম ইনিংসে ইংলিশদের ৪৫৮ রানের জবাব দিতে নেমে গতকাল দ্বিতীয় দিনেই বিপাকে পড়ে প্রোটিয়ারা। ৫ উইকেটে ২১৪ রান নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমে আজ তারা গুটিয়ে যায় ৩৬১ রানে। মইন আলী ছাড়াও জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ড ব্রড ও লিয়াম ডসন প্রত্যেকে দুটি করে উইকেট নিয়েছেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ফিল্যান্ডার ও কুইন্টন ডি ককের হাফ সেঞ্চুরি তাদের ফলো অন এড়াতে সাহায্য করেছে।
৯৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে চা বিরতির আগ পর্যন্ত ইংলিশ ওপেনাররা কোন বিপদ ছাড়াই স্কোর বোর্ডে ৫৯ রান তুলেছেন। প্রথম ইনিংসে জো রুটের পর(১৯০) পর ইংলিশদের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান ছিলো মইন আলীর(৮৭)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button