খেলাশিরোনাম

হৃদরোগে আক্রান্ত হয়ে শেন ওয়ার্নের মৃত্যু

অস্ট্রেলিয়ার কিংবদন্তি লেগ স্পিনার শেন ওয়ার্ন আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে থাইল্যান্ডে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
শুক্রবার (৪ মার্চ) রাতে ব্রিটিশ সংবাদমাধ্যম স্কাই স্পোর্টস এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে।
ওয়ার্নের ম্যানেজমেন্ট কোম্পানি এক বিবৃতিতে বলেছে, ‘শেনকে তার ঘরে অচেতন অবস্থায় পাওয়া গেছে। মেডিক্যাল স্টাফের সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।’পরিবার এই সময়ে গোপনীয়তা রক্ষা করার জন্য অনুরোধ করছে। এর বেশ কিছু এখনই জানানো হয়নি।
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে অস্ট্রেলিয়ার আর এক সাবেক ক্রিকেটার রডনি মার্শের মৃত্যুতে টুইট করেছিলেন ওয়ার্ন। তিনি বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
সেই শোকবার্তায় ওয়ার্ন লিখেছিলেন, রড মার্শ সাবেক হওয়ার খবর শুনে খুব খারাপ লাগছে। উনি ক্রিকেটের কিংবদন্তি ছিলেন। বহু তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা ছিলেন। রড ক্রিকেটের যত্ন করতেন। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের ক্রিকেটারদের অনেক কিছু দিয়েছেন।
সম্প্রতি থাইল্যান্ডে নিজের বাংলোয় গিয়ে থাকছিলেন তিনি। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন ওয়ার্ন। ওয়ার্নের জন্ম ১৯৬৯ সালে। টেস্ট ক্রিকেটে শ্রীলঙ্কার মুরলিধরনের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট টেকার।
১৪৫ টেস্টের ক্যারিয়ারে ৭০৮টি উইকেট নিয়েছেন ওয়ার্ন। টেস্টে তার বেস্ট বোলিং ৭১ রানে ৮ উইকেট। এছাড়া ১৯৪ ওয়ানডেতে ২৯৩ উইকেট নিয়েছেন তিনি। ওয়ানডেতে তার বেস্ট বোলিং ৩৩ রানে ৫ উইকেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button