শিরোনাম

বরগুনার বামনা প্রেসক্লাবের সভাপতি করোনায় আক্রান্ত

সংবাদদাতা : বরগুনায় এক সাংবাদিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আক্রান্ত এই সাংবাদিক বরগুনার বামনা প্রেসক্লাবের সভাপতি।
বরগুনা জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়ায় গত ১৪ এপ্রিল এই সাংবাদিকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এরপর নমুনা পরীক্ষা-নিরীক্ষা শেষে বৃহস্পতিবার রাতে তার রিপোর্ট আসে। রিপোর্টে তাকে করোনাভাইরাসে পজিটিভ হিসেবে উল্লেখ করা হয়।
আক্রান্ত এই সাংবাদিক বর্তমানে নিজ বাসায় রয়েছেন।
এ নিয়ে বরগুনায় এখন পর্যন্ত মোট পাঁচজন করোনাভাইরাসে সংক্রমিত হিসেবে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। আর বাকি তিনজন বরগুনা জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
আক্রান্ত এ সাংবাদিক নিজ অর্থায়নে বামনা উপজেলার বিভিন্ন এলাকায় ত্রান বিতরণ করেছেন।
এ বিষয়ে বরগুনার সিভিল সার্জন ডা: হুমায়ূন শাহিন খান বলেন, করোনাভাইরাসে সংক্রমিত এই সাংবাদিক এখন তার বাসায় আছেন।
এখন পর্যন্ত তিনি সুস্থ এবং স্বাভাবিক আছেন। তার বর্তমান স্বাস্থ্যগত অবস্থার অবনতি না হলে তাকে বাসায় রেখে চিকিৎসা দেয়া হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button