শিরোনাম

বদরগঞ্জে সাংবাদিক আশরাফুলের নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় পুলিশের দায়ের করা মামলায় জেলহাজতে থাকা সাংবাদিক আশরাফুল আলম আপনের নিঃশর্ত মুক্তির দাবীতে মানব বন্ধন কর্মসুচি পালিত হয়েছে।
শনিবার (২৬সেপ্টেম্বর) সকালে নাগরিক পরিষদের ব্যানারে বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সামনে ওই মানব বন্ধন কর্মসুচি পালিত হয়। মানব বন্ধন চলাকালে বক্তব্য রাখেন বদরগঞ্জ নাগরিক পরিষদের আহবায়ক ও সাংবাদিক আশরাফুল আলম, যুগ্ম আহবায়ক মেহেদী হাসিন, সদস্য সচিব আরিফ আহমেদ প্রমুখ। বক্তারা সাংবাদিক আশরাফুল আলম আপনের নিঃশর্ত মুক্তি দাবী করেন অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুমকি দেন। এর আগে বদরগঞ্জ নাগরিক পরিষদের পক্ষ থেকে স্থানীয় শহীদ মিনার চত্বরে মানব বন্ধন কর্মসুচির ঘোষণা দেয়া হলেও পুলিশী বাধায় তা’ পণ্ড হয়ে যায়। পরে নাগরিক পরিষদের সদস্যরা স্থান পরিবর্তন করে বদরগঞ্জ মহিলা ডিগ্রী কলেজের সামনে মানববন্ধন করেন। মানব বন্ধনে অংশ নেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উল্লেখ্য- ২০১৬ সালের ৪ সেপ্টেম্বর বদরগঞ্জ থানার তৎকালিন এসআই সিরাজুল ইসলাম (বিপি নং ৬৮৮৮০৭২১৪৭) বাদী হয়ে অন্তর্ঘাতমূলক কাজের ষড়যন্ত্র করার অপরাধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে (মামলা নম্বর ৬) একটি মামলা দায়ের করেন। মামলার এজাহারে উপজেলা জামায়াতের আমির ও সেক্রেটারিসহ চারজনের নাম উল্লেখ করার পাশাপাশি ৩০-৩৫ জন জামায়াত কর্মীকে অজ্ঞাত দেখানো হয়। কিন্তু ২০১৮ সালের ২২ জানুয়ারী মামলার তদন্ত কর্মকর্তা এসআই আতিকুর রহমান ওই অজ্ঞাতনামা আসামীর তালিকায় সাংবাদিক আশরাফুলের নাম অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আর ওই মামলায় গ্রেফতার হয়ে সাংবাদিক আশরাফুল আলম আপন বর্তমানে রংপুর জেলহাজতে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button