Uncategorized
বদরগঞ্জে জুয়ার আসর থেকে শিক্ষকসহ ২জন আটক

রংপুর প্রতিনিধি : রংপুরের বদরগঞ্জ থানা পুলিশ জুয়ার আসরে অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে। এরা হলেন-আশরাফগঞ্জ হাইস্কুলের সহকারী শিক্ষক ও রামনাথপুর ইউনিয়নের হাজীপাড়ার আরেফ হোসেনের ছেলে মানিকুল ইসলাম মানিক(৪৫) ও উত্তর মুকসুদপুর এলাকার মুন্সীপাড়ার নূরুল আমিনের ছেলে রবিউল ইসলাম(৩০)। রোববার মধ্যরাতে হাজীপাড়া সংলগ্ন একটি বাঁশঝাড়ে বসা জুয়ার আসর থেকে পুলিশ তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামসহ নগদ টাকা উদ্ধার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বদরগঞ্জ থানার উপপরিদর্শক রুহুল আমিন। তবে কৌশলে পালিয়ে যায় অন্যরা। বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার পরিদর্শক(তদন্ত) আরিফ আলী বলেন, তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে।




