Uncategorized

বদরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে পালিত

রংপুর প্রতিনিধি : রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল) মারুফ আহম্মেদ বলেছেন, যারা দেশকে পিছিয়ে নিতে চায় তারা ধর্মীয় উগ্রবাদ ছড়াচ্ছে। এক্ষেত্রে তারা রংপুর বিভাগকে বেছে নিয়ে সমাজকে অস্থিতিশীল করতে নানা ষড়যন্ত্র করছে। তবে তাদের সেই আশা কখনোই পূরণ হবেনা। কারণ আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনী সর্বদাই সজাগ রয়েছে।
তিনি বলেন, সমাজে মাদকের থাবা এখনো ভয়াবহ অবস্থায় রয়েছে। এথেকে মুক্তি পেতে হলে কমিউিনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে হবে। শনিবার বিকেলে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বদরগঞ্জ থানা চত্বরে অনুষ্ঠিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বী সুইট। বদরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পরিদর্শক(তদন্ত) আরিফ আলীর সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, কমিউনিটি পুলিশিংয়ের থানা সমš^য়ক শামসুল হক, উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান টুটুল চৌধুরী, যুবলীগের আহবায়ক পলিন চৌধুরী, বদরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রুহুল আমিন সরকার ও পৌর কাউন্সিলর খোকন কুমার দাস প্রমুখ। আলোচনা শেষে সেরা পুলিশ কর্মকর্তা হিসেবে উপপরিদর্শক সাদ্দাম হোসেনকে ক্রেস্ট প্রদান করা হয়। এর পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর থানা সমš^য়কের হাতেও ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button