Uncategorized
নওগাঁ যুবদল নেতা মামুনুর রশীদ মামুনের পিতার মৃত্যুতে জেলা যুবদলের শোক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলা যুবদলের সহ- সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুনের পিতা ফতেনুর হাকিম অদ্য দুপুর ১ টায় ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয়তাবাদী নওগাঁ জেলা যুবদল।
মঙ্গলবার (০৮ ডিসেম্বর ) যুবদল নওগাঁ জেলা কমিটির দফতর সম্পাদক মোঃ ময়নুল হক লিটনের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ বিষয় জানা যায়।
বিজ্ঞপ্তিতে জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি বায়েজিদ হোসেন পলাশ ও সাধারণ সম্পাদক খায়রুল আলম গোল্ডেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতারা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে, তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।




