Uncategorized

বগুড়ায় কর্মহীনদের মাঝে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পরা মানুষের পাশে দাঁড়িয়েছে সশস্ত্র বাহিনী। ১১ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে ১২ বেঙ্গল বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় সোমবার থেকে করোনায় কর্মহীনদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন। বুধবার বগুড়া পৌর এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বুজরুক বাড়িয়া গ্রামে ৩০ জন মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন ১২ বেঙ্গলের অধিনায়ক লেঃ কর্নেল রায়হান।
ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ২ কেজি আটা, ২ কেজি চিনি, ১ লিটার তেল, ১ কেজি লবন, ৫ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ২ টি করে সাবান।
১২ বেঙ্গলের অধিনায়ক জানান, সশস্ত্রবাহিনীর সদস্যরা প্রতিদিন জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button