আন্তর্জাতিক সংবাদ

প্রশ্নপত্র ফাঁস: এবার দ: কোরিয়া, হংকং-এ

হংকং এবং দক্ষিণ কোরিয়ায় আমেরিকার কলেজগুলিতে ভর্তিচ্ছুদের জন্য একটি পরীক্ষা বাতিল করা হয়েছে।

প্রশ্নপত্র ফাঁস হওয়ার বিশ্বাসযোগ্য প্রমাণ হাতে আসার পর ভর্তি পরীক্ষার আয়োজনকারী কর্তৃপক্ষ এসিটি এই ব্যবস্থা নেয়।

দক্ষিণ কোরিয়া এবং হংকং-এর মোট ৫৬টি কেন্দ্রে প্রায় সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থীর এই ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিল।

মার্কিন কলেজে ভর্তি পরীক্ষার জন্য যে দুটি পরীক্ষার ব্যবস্থা রয়েছে, এসিটি তার মধ্যে একটি।

অন্য আরেকটি পদ্ধতি, যার নাম স্যাট, ২০০৩ সালে দক্ষিণ কোরিয়ায় তার প্রশ্নপত্র ফাঁস হয়।

এ বিবৃতিতে এসিটি কর্মকর্তারা বলছেন, ঐ ভর্তি পরীক্ষায় যেসব ছাত্রের অংশ নেয়ার কথা ছিল, তাদের সবাইকে পরীক্ষার ফী ফেরত দেয়া হবে।

চাইলে তারা সেপ্টেম্বর মাসের আবার পরীক্ষায় বসতে পারবে।

বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button