আন্তর্জাতিক সংবাদশিরোনাম

নেভাদায় ভোট জালিয়াতির মামলা করবে রিপাবলিকানরা

নেভাদার রিপাবলিকান পার্টি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিশ্চিত করেছে যে কথিত ভোট জালিয়াতির অভিযোগে তারা মামলা দায়ের করতে যাচ্ছে। তারা দাবি করছে, প্রায় ১০ হাজার লোকের ভোট পড়েছে যারা এখন আর ওই অঙ্গরাজ্যের বাসিন্দা না।
ভোটের জন্য নিবন্ধিত সব প্রাপ্তবয়স্কদের সবাইকে আগাম ব্যালট পত্র পাঠিয়েছিল যে কটি অঙ্গরাজ্য নেভাদা তাদের মধ্যে একটি।
নির্বাচনী প্রচারাভিযানের সময় প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনার বিরুদ্ধে বক্তব্য রেখেছিলেন এবং বলেছিলেন যে এতে জালিয়াতির সুযোগ রয়েছে।
তবে ট্রাম্প যা-ই দাবি করুন না কেন এবারের নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে এমন কোন প্রমাণ এখনও পাওয়া যায়নি। নেভাদাকে নিয়ে মোট চারটি রাজ্যে রিপাবলিকানরা নির্বাচনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছে।
তারা পঞ্চম একটি রাজ্য উইসকনসিনে ভোট পুন:গণনারও দাবি করছে।
সূত্র : বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button