শিরোনামশীর্ষ সংবাদ
পোপ ফ্রান্সিসের সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বিকেলে নগরীর ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, পোপ ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়ের পর তারা ২০ মিনিটব্যাপী আলাপ-আলোচনা করেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রী তাঁর ছোট বোন শেখ রেহানাকে পোপের সাথে পরিচয় করিয়ে দেন। এ সময় শেখ রেহানার পুত্র রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী পেপি সিদ্দিক উপস্থিত ছিলেন।
পরে পোপ ফ্রান্সিস, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর পরিবারের সদস্যরা ফটোশেসনে অংশ নেন।
পোপ তিনদিনের সফরে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসেন।



