শিরোনামশীর্ষ সংবাদ
পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা-ঈদ মুবারক

মঙ্গলবার বাংলাদেশে উদযাপিত হবে মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা। পতাকা ২৪.কমের পক্ষ থেকে সবাইকে- ঈদ মুবারক।
সোমবার মধ্যপ্রাচ্যসহ অনেক দেশে পালিত হয়েছে মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব। এর একদিন আগে অনুষ্ঠিত হয়েছে পবিত্র হজ। বাংলাদেশে ঈদ পালনের জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। জাতীয় ঈদগাঁহ ও বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাঁহ শোলাকিয়াসহ দেশের বড় বড় সব ঈদগাঁহ এর মধ্যেই প্রস্তুত করা হয়েছে। ঈদগাঁহগুলোর নিরাপত্তায় নেয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাও।
পবিত্র ঈদুল আযহার শিক্ষা সব মানুষের মধ্যে ছড়িয়ে পড়ুক- এই প্রত্যাশায় পতাকা ২৪.কমের পাঠক ও শুভানুধ্যায়ীদের আবারো-ঈদ মুবারাক।



