Uncategorized

পদক জেতার পর মার খেলেন এ্যাথলেট

৭৩ কেজি ওজনশ্রেণীতে ব্রোঞ্জ জিতেছেন বেলজিয়ান জুডোকা ডার্ক ভ্যান টিচেল্ট। বড় অর্জনই বটে। জয় উদযাপন করতে রাতে গেলেন বিখ্যাত কোপাকাবানা বিচে। আর সেখানেই ঘটল বিপত্তি!
চলতি রিও অলিম্পিকে তো ছিনতাইয়ের ঘটনা খুব স্বাভাবিক একটা ব্যাপারে পরিণত হয়েছে। ডার্কের ক্ষেত্রে সেটাই ঘটেছে। তবে, সেখানে থেমে গেলেই হত। কিন্তু, ভাগ্য খারাপ; মারধরেরও শিকার হতে হল তাকে।
আর এতটাই জখম হয়েছিলেন যে, ঘটনার পর পাশের হাসপাতালে নিতে হয় তাকে। পদক জয়ের এক ঘণ্টার মধ্যে হাসপাতালে। এরই নাম নিয়তি!
ব্রাজিলিয়ান সেই ছিনতাইকারির ভ্যান টিচেল্টের মোবাইল ফোনটা নিয়ে যেতে পেরেছে। কিন্তু এই জুডোকা রক্ষা করতে পেরেছেন তার অলিম্পিকের ব্রোঞ্জ পদকটি।
ঘটনার পরের দিন চোখে কালশিটে দাগ দিয়েই গণমাধ্যমের সামনে আসেন ডার্ক। ঠোঁটের
এরপর যতবারই ছবিটা দেখবেন দুঃস্মৃতিটা মনে পড়বে ডার্কের! ব্রাজিলিয়ান গণমাধ্যমের দাবি অবশ্য ভিন্ন। তারা লিখেছে, এক যৌনকর্মীর সাথে ধস্তাধস্তি হয় তার। তবে, বেলজিয়ামের অলিম্পিক কমিটি হাসিটা তখনো অক্ষুন্ন। ছবিও তোলেন। এই তথ্যকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন।
সংস্থাটির জনসংযোগ বিভাগের প্রধান লুক রামপেয়ার বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘এই তথ্যটা ভুল। অবশ্যই কোনো পুরুষ মানুষই ওকে ঘুষি দিয়েছে। পুলিশের রিপোর্টও তাই বলছে।’
তবে, ঘটনা যাই হোক, নিরাপত্তা ব্যবস্থার প্রশ্নে সমালোচিতই হচ্ছে রিও অলিম্পিক কমিটি। এই অলিম্পিকেই পর্তুগালের শিক্ষামন্ত্রী তিয়াগো ব্রান্দাও রদ্রিগেজ পর্তুগাল-হন্ডুরাসের ফুটবল ম্যাচ দেখে ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন।
এমনকি ছুঁড়ির মুখে রিওর বিচে একই ঘটনার মুখোমুখি হতে হয় দুই অস্ট্রেলিয়ান রোয়িং কোচকেও। সর্বশেষ তো গণমাধ্যমকর্মীদের পরিবহনকারী বাসেও হামলা করে এক দল দুর্বৃত্ত।
সূত্র : প্রিয়.কম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button