slider

নোয়াখালীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকে ধাক্কা: বাস যাত্রী নিহত

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নোয়াখালী-ফেনী মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাককে ধাক্কা দিলে মো.আলাউদ্দিন (১৮) নামে এক বাস যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আরো অন্তত তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে চৌরাস্তার এটিআই অফিসের সামনে প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মো.মফিজ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ২৫০শয্যা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে এবং আহতদেরকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত আলাউদ্দিন (১৮) জেলার হাতিয়া উপজেলার মেঘফ্যাশন গ্রামের মো.মোস্তফার ছেলে।
তিনি আরো বলেন, আজ বিকেলে মাইজদী থেকে একটি জননী বাস ফেনীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে বাসটি চৌরাস্তায় এটিআই অফিসের সামনে পৗঁছলে একটি মালবাহী ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পার্শে পড়ে যায়। পরে ঘটনাস্থলে এক বাস যাত্রী নিহত হয় এবং আহত হয়েছেন আরও ৩জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button