Uncategorized

নোয়াখালীতে নতুন করে ৩০ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১

নোযাখালী প্রতিনিধি : নোয়াখালীতে নতুন করে গত চব্বিশ ঘন্টায় ৩০ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ ছাড়াও করোনা ভাইরাসে কবিরহাট উপজেলায় ১ জনের মৃত্যৃ হয়েছে ও সুস্থ হয়েছে ৬২ জন।
জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৮৩৯ জন, মৃত্যু হয়েছে ৫৮ জনের ও সুস্থ হয়েছে ১৯৪৬ জন।
বৃহস্পতিবার (২৩ই জুলাই) সকাল ১১ টায় বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ২৭ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে অস্থায়ী করোনা ভাইরাস হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। নিজ নিজ বাড়ীতে আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা-৮০৮ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button