sliderস্থানিয়

নেপালের পাহাড়ে মির্জাপুরের ৫ তরুণের মোটরসাইকেল যাত্রা

মাসুদ পারভেজ,মির্জাপুর প্রতিনিধি : এই প্রথম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৫ তরুণ মোটরসাইকেল নিয়ে নেপালের দুর্গম পাহাড়ি পথে এক রোমাঞ্চকর অভিযানে অংশ নেন। এতে রনি, ইব্রাহিম, রাসেল, বিপ্লব ও নাজমুল—এই পাঁচ অভিযাত্রী নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে টানা ৩ দিন মোটরসাইকেল চালিয়ে পৌঁছান অন্নপূর্ণা সার্কিটের সর্বশেষ গ্রাম খাংসার (Khangser) পর্যন্ত।

সম্প্রতি বাংলাদেশ থেকে তারা নেপালের উদ্দেশ্যে এমন যাত্রা করেন বলে জানা যায়।

জানা যায়,ভ্রমনকারীরা ৮ দিন একটানা বাইক রাইড করে নেপালের সবচেয়ে সুন্দর জায়গা মোস্তাং ও মানাং ভিজিট করেছে।মোস্তাং হলো যেখানে পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির রয়েছে যেটা হিমালয়ের কাছে। আর মানাং হলো মাউন্ট এভারেস্ট এর পাদদেশে।

এছাড়াও তারা এর আগে ইন্ডিয়া বাইক রাইড করেছে। সেখানে পশ্চিম সিকিম, উত্তর সিকিম, দার্জিলিং, কালিম্পং, মিরিক, পেলিং বাইক রাইড করেছি।

নেপালের ৩,৭৫৬ মিটার উচ্চতার দুর্গম পাহাড়ি পথে তাদের মোকাবিলা করতে হয়েছে ঝুঁকিপূর্ণ রাস্তা, হিমশীতল আবহাওয়া এবং অক্সিজেনের তীব্র সংকট। খাংসারে অবস্থান কঠিন হওয়ায় তারা রাত্রিযাপন করেন ৩,৫১৯ মিটার উচ্চতার মানাং-এ। যেখানে তাপমাত্রা ছিল মাত্র ৪° সেলসিয়াস।

মির্জাপুরের এই ৫ তরুণের সাহস, ধৈর্য ও রোমাঞ্চকর মোটরসাইকেল অভিযান নিঃসন্দেহে অন্যদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এই যাত্রার দলীয় প্রধান শাহরিয়ার রনি জানান,ভ্রমন করা আমার নেশা। সেই নেশা থেকেই এতদূর পর্যন্ত আসতে পেরেছি। আমরা ইতিমধ্যে কয়েকটি দেশ ভ্রমন করেছি এবং সামনে আরোও করব। এজন্য সকলের নিকট দোয়া ও আশীর্বাদ চাই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button