sliderস্থানিয়

নীলফামারীতে অসহায় ৩০০ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ

তপন দাস,নীলফামারী প্রতিনিধি: বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ, চট্টগ্রামের উদ্যোগে নীলফামারী বৌদ্ধ বিহারে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় নীলফামারী জেলার মধ্যপাড়া সুকানদিঘী এলাকায় অবস্থিত জেলা বৌদ্ধ বিহার প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন প্রতিনিধি ও নীলফামারী বৌদ্ধ বিহারের সভাপতি উত্তম কুমার মালোসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

কর্মসূচির আওতায় এলাকার ৩০০ অসহায়, দরিদ্র ও দুস্থ পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি মানবিক সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির বার্তা তুলে ধরা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button