slider

নিয়ামতপুরে মায়ের দুধের উপকারিতা বিষয়ে অবহিতকরণ কর্মশালা

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে মায়ের দুধের উপকারিতা ও গুড়া দুধের অপকারিতা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বরিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে জাতীয় পুষ্টিসেবা ও জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব উল আলমের সভাপতিত্বে মাতৃদুগ্ধ বিকল্প আইন ২০১৩ ও এর বিধিমালা ২০১৭ অবহিতকরণ সভায় উপস্থাপন করেন নিয়ামতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: জয়ন্ত। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাদিরা বেগম, ফ্যামিলি প্ল্যানিং অফিসার ডা: মুশফিকুর রহমান, নওগাঁ জেলা পল্লী বিদ্যুৎ সমিতির নিয়ামতপুর জোনের ডেপুটি জেনারেল ম্যানেজার মোসাদ্দেকুর রহমান, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল কালাম আহসান, নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ, এসআই ফারুক, ডিএসবি নাজমুল হোসেন, প্রমুখ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মাহবুব উল আলম বলেন, বাচ্চা জন্মের ছয় মাস পর্যন্ত মায়ের বুকের দুধ পান করবে। যদি কোন কারণে বাচ্চা মায়ের দুধ পান না করতে পারে তাহলে, নির্দিষ্ট ডাক্তার দিয়ে প্রেসক্রিপশনের মাধ্যমে ওষুধের দোকান থেকে বাচ্চার জন্য বিকল্প খাদ্য কিনে নিতে হবে। তিনি আরো বলেন,গুড়াদুধ ও প্রক্রিয়াজাত শিশুখাদ্য খাওয়ালে শিশুর ঘন ঘন ডায়রিয়া, নিউমোনিয়া, কানপাকা,শ্বাসকষ্ট, চর্মরোগ হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button