sliderস্থানিয়

নিয়ামতপুরে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নিয়ামতপুর (নওগাঁ)প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে নজরুল বর্ষ উপলক্ষ্যে দেশব্যাপী সকল শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় নিয়ামতপুর উপজেলা মিলনায়তনে উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নিয়ামতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান, উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিস তরিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button