sliderশিরোনামসুস্থ থাকুন

২৪ ঘণ্টায় ২ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ঢাকার হাসপাতালে নতুন কোনো ডেঙ্গু রোগী ভর্তি হয়নি। ঢাকার বাইরে নতুন দুইজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ বছর ১ জানুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ১৫৭ জন। একই সময়ে তাদের মধ্য থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫৫ রোগী। এ বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button