sliderস্থানিয়

কটিয়াদীতে পাগলা শিয়ালের কামড়ে আহত ৯

রতন ঘোষ,কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীতে নয়জন মানুষও দুটি গরু তারা হতে হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর রাত দশটার দিকে উপজেলা চান্দঁপুর ইউনিয়নের পাড়া মন্ডল ভোগ গ্রামে এই ঘটনা ঘটে।

আহতদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
আহতরা হলেন পাড়া মন্ডলভোগ গ্রামের সখিনা বেগম (৫০)স্বামী মোহাম্মদ মোস্তফা মিয়া, শামসুন্নাহার (৪৫)স্বামী আব্দুল মান্নান, জুসনা আক্তার (৩৮)স্বামী রিপন মিয়া, জরিনা বেগম (৩৯)আমি মোঃ ওসমান, সবুজ মিয়া (৫৫)পিতা কেনু মিয়া, কাশেম আলী (৪৫)পিতা আব্দুস সোবহান, এবং বুরহান মিয়া (৩৮)পিতা আবদুল আহাদ।

এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।এলাকাবাসী পাগলা শিয়ালটির অবস্থান চিহ্নিত করে মানুষের জীবনের নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

পার্শ্ববর্তী তাহেরা নূর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক, আবু সিদ্দিক জানান একটি পাগল শেয়াল চান্দপুর ইউনিয়নের পাড়া মন্ডল গ্রামে প্রথমে দুটি গরুকে কামড় দেয়। সে সময় গরুগুলোকে রক্ষা করতে গরুর মালিক ক্ষিপ্ত গিয়ে এগিয়ে গেলে শিয়ালটি তাদেরও আক্রমণ করে। এরপর থেকে একে একে নয়জন পুরুষ মহিলা কে কামড়িয়ে আহত করেছে। আহতদের মধ্যে চারজনকে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয় এবং দুজনকে ভাগলপুর জহরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে বাদবাকিদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ঈসা খান জানান, শিয়ালের কামড়ে আক্রান্ত হয়ে তিনজন কটিয়াদীর স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে, তাদের দ্রুত চিকিৎসা দেওয়ার পাশাপাশি, জলাতঙ্ক রোগের ভ্যাকসিন ও দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button