slider
নিয়ামতপুরে গাঁজাসহ যুবক আটক

নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে এক কেজি গাঁজাসহ আমজাদ হোসেন(১৯) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার(২৫ অক্টোবর) বিকাল সাড়ে ৫ টায় চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি উপজেলার চন্দননগর ইউনিয়নের সন্তোষপাড়া গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা যায়, নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দীনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই নূর মোহাম্মদসহ সঙ্গীও ফোর্স নিয়ে অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আমজাদ হোসেনকে আটক করা হয়। নিয়ামতপুর থানার তদন্ত কর্মকর্তা ফইম উদ্দীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে। এসময় গাঁজাসহ আমজাদ হোসেনকে আটক করতে সক্ষম হয় পুলিশ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে, বুধবার দুপুরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



