চা শ্রমিকের দৈনিক মজুরী ৩০০টাকার দাবীতে সমাজতান্ত্রিক শ্রমিক জোটের মানববন্ধন

সংবাদদাতা : আজ ২৫শে আগষ্ট ২০২২ বৃহস্পতিবার বিকেল ৪টায়, সিলেট মহানগর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট (বা.জা.ফে-৩০) সিলেট জেলা শাখার উদ্দ্যেগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সিলেট জেলা শাখার আহবায়ক সাংবাদিক চৌধুরী দেলোয়ার হোসেন জিলন, অনুষ্ঠান পরিচালনা ও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার সদস্য সচিব আনোয়ার হোসেন, বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের সিলেট শাখার নেত্রী তমিস্রা তিথি, সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার যুগ্ম-আহবায়ক রফিক মিয়া ও জুম্মন খান কানু আরো বক্তব্য রাখেন সদস্য আব্দুল কাদির, মোহাম্মদ ইসমাইল, আক্তার মিয়া, নুরুল আমিন, মুক্তার আলী, বেলাল হোসেন, কালা মিয়া ও মজনু সহ প্রমুখ।
উক্ত মানববন্ধনে চা-বাগান শ্রমিকদের দৈনিক মজুরী ১২০টাকার পরিবর্তে ৩০০ টাকা করার জন্য সরকার ও চা-বাগান মালিকদের প্রতি দাবী জানানো হয়। বর্তমান দ্রব্যমূল্যের উদ্ধগতির ফলে দৈনিক মজুরী নূন্যতম ৩০০ টাকা অভিলম্বে কার্যকর করে মানুষ হিসাবে বেঁচে থাকার আবেদন করা হয়।
চা-বাগান শ্রমিকদের মজুরী বৃদ্ধির দাবীতে প্রয়োজনে লাগতার কর্মসূচি করার ঘোষনা দেওয়া হয়।




