sliderস্থানিয়

ধামইরহাটে মধ্যরাতে মদের আড্ডায় ডিবির অভিযান- বিএনপি নেতা সহ আটক-৪

আবুল বয়ান,ধামইরহাট প্রতিনিধি : ধামইরহাটে নওগাঁ জেলা গোয়েন্দা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সহ ৪ জনকে আটক করেছে ডিবি পুলিশ। ২৭ নভেম্বর রাতে উপজেলার পৌর সদরে একটি মদের ভাটিতে (আড্ডায়) এই অভিযান পরিচালনা করে পুলিশ।

জেলা গোয়েন্দা শাখা পুলিশ সূত্র জানায়, ধামইরহাট পৌর এলাকার আমাইতাড়া বাজারস্থ শিকদার মার্কেটের একটি ঘরে বিদেশী মদ সেবনের আড্ডা চলছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এস.আই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়। এ সময় ৩ বোতল বিদেশী মদ (ব্লেন্ডার্স প্রাইড ও মাস্টার ব্লেন্ডার্স সিগনেচার হুইসকি) সহ ধামইরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আমাইতাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মিজানুর রহমান (৩৯), বিহারীনগর গ্রামের মৃত মোজাফফর রহমানের ছেলে মাজেদুর রহমান (৪২), কাজলগ্রামের শরীফ উদ্দিনের ছেলে রুহুল আমিন (৩২) ও শ্রমিক সংগঠনের নেতা উত্তর চকযদু গ্রামের মৃত জাহিদুল হকের ছেলে মেহেদী হাসান (৩৫) কে আটক করে। ২৮ নভেম্বর ধামইরহাট থানায় ডিবি’র এস আই আমিরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রনণ আইনে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২১, তারিখ- ২৮/১১/২৫ইং।

ধামইরহাট পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমেই জেনেছি-যা অত্যন্ত লজ্জাজনক, আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি জেলা বিএনপিকে অবগত করেছি।’

জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. মামুনুর রহমান রিপন বলেন, ‘আমি ঢাকায় অবস্থান করায় বিষয়টি এখনো জানতে পারিনি বা আমাকে কেউ অবগত করেনি, তবে ঘটনার সত্যতা নিশ্চিত হলে পৌর বিএনপি নেতা মিজানুর রহমানের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button