নিয়ামতপুরে এইচএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সহকারি কমিশনার (ভূমি) মনজুরুল আলম

জনি আহমেদ,নিয়ামতপুর(নওগাঁ)প্রতিনিধিঃ প্রাণঘাতী করোনা ভাইরাসের রেস কাটিয়ে সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলায় এইচএসসি পরীক্ষা সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন সহকারি কমিশনার(ভূমি) মনজুরুল আলম।
সোমবার(০৬ ডিসেম্বর) সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন তিনি। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থী আধাঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করেন। সহকারি কমিশনার(ভূমি) মনজুরুল আলম বলেন, উপজেলায় সুন্দর ও নকল মুক্ত এইচএসসি পরীক্ষা অুনুষ্ঠিত হচ্ছে। আমি দৃঢ় আশা বাদী এভাবে’ই আমরা এইচএসসি পরীক্ষা শেষ করতে পারবো। সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের ছাড়া অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের আশেপাশে না থাকার অনুরোধ জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন, বামইন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নিয়ামতপুর সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কেন্দ্র ভারপ্রাপ্ত সচিব, আব্দুল মালেক,সহ বিভিন্ন কলেজের শিক্ষক ও শিক্ষিকা বৃন্দ।
উল্লেখ্য,নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এইচএসসি পরীক্ষার্থী ২২২ জনের মধ্যে ২১৯ জন পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।




